একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

বঙ্গপোসাগরে ঘুর্নিঝড় "অকাভান" সৃষ্টি হয়েছে: আপডেট (১৬ ই নভেম্বর, ২০২৬)

Blog Image
Email : 23k 12k

বঙ্গপোসাগরে ঘুর্নিঝড় "অকাভান" সৃষ্টি হয়েছে: আপডেট (১৬ ই নভেম্বর, ২০২৬)
মধ্য-বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি গত ২৪ ঘন্টার আরও শক্তিশালী হয়ে পূর্নাঙ্গ ঘুর্নিঝড়ে পরিণত হয়েছে (আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার ও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর, উভয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে)। এই ঘুর্নিঝড়টির নাম দেওয়া হয়েছে "অকাভান"। পূর্ব নির্ধারিত এই নামটি প্রস্তাব করেছে ভারত। আমেরিকান মহাকাশ গবেষনা সংস্হা নাসা এর জিপিএম নামক কৃত্রিম ভূ-উপগ্র এবং জাপানের হিমাওয়ারি-৯ নামক কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষন করে দেখা যাচ্ছে যে আজ, ১৭ ই নভেম্বর ২০২৬, বাংলাদেশ সময় সকাল ৯ টার সময় ঘুর্নিঝড় অকাভান এর কেন্দ্রের অবস্হান ছিল প্রায় ১১ দশমিক ৭ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ২ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের উপরে। ঘুর্নিঝড়টির চার-পাশে বাতাসের গড় গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘন্টায় প্রায় ৭৪ কিলোমিটার যা দমকা হাওয়া সহ ঘন্টায় প্রায় ৮০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। ঘুর্নিঝড় আকাভান আগামী বৃহস্পতিবার দুপুরের পর থেকে মধ্যরাতে মধ্যে সর্বোচ্চ শক্তি অর্জন করার আশংকা করা যাচ্ছে যখন এটি অতি তীব্র ঘুর্নিঝড় (Severe Cyclonic Storm) (ঘন্টায় বাতাসের গতিবেগ ১০০ কিলোমিটার থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত) পরিনত হওয়ার আশংকা করা যাচ্ছে দমকা হাওয়া সহ যা ঘন্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত উঠার আশংকা করা যাচ্ছে। আগামী বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে শুক্রবার দুপুর ১২ টার মধ্যে ঘুর্নিঝড় অকাভান ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের চেন্নাই ও ভিশাখাপত্তম সমুদ্র বন্দরের মধ্যবর্তী উপকূলীয় এলাকার উপর দিয়ে ভারতের স্হলভাগে আঘাত করার প্রবল আশংকা করা যাচ্ছে।


Related Post