বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশংকা (১৭-২০ নভেম্বর)
আগামী ১৫ থেকে ১৭ ই নভেম্বর এর মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই লঘুচাপটি পরবর্তী ৩ দিনে শক্তিশালী হয়ে পর্যায়ক্রমে নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও সব শেষে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশংকা করা যাচ্ছে। এই ঘূর্ণিঝড়টিও বাংলাদেশের উপকূলের দিকে আসার সম্ভাবনা খুবই কম। সম্ভাবনা বেশি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলে আঘাত করার আগামী ১৯ অথবা ২০ শে নভেম্বর। তবে সাম্ভব্য এই ঘুর্নিঝড়ের প্রভাবে ১৮, ১৯, ২০ শে নভেম্বর বাংলাদেশের ঊপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে।

