একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় আকভান: বাংলাদেশের ৮ বিভাগে বৃষ্টিপাতের সম্ভব্য পরিমাণ

Blog Image
Email : 33k 12k

ঘূর্ণিঝড় আকভান: বাংলাদেশের ৮ বিভাগে বৃষ্টিপাতের সম্ভব্য পরিমাণ

ঘূর্ণিঝড় আকভান এর প্রভাবে বাংলাদেশের ৮ টি বিভাগে মোট বৃষ্টিপাতের সম্ভব্য পরিমাণ। (১৯ শে নভেম্বর, ২০২৬) 

সর্বশেষ অবস্থা অনুসারে ঘূর্ণিঝড় আকভান এর কারণে বাংলাদেশের ৮ টি বিভাগের উপরেই বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। তবে সকল বিভাগে সমান পরিমাণ বৃষ্টিপাত হবে না। মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা ও চট্টগ্রাম (উত্তর দিকের জেলাগুলো) বিভাগের জেলাগুলোর উপরে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলো এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে। 

আজ বৃহস্পতিবার থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে তা আগামী রবিবার পর্যন্ত অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। আজ থেকে শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাওয়া ও শনিবারের পরে বৃষ্টিপাত কমতে শুরু করবে। আগামীকাল শুক্রবার বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে। আগামীকাল শুক্রবার দুপুর ১২ টার পর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে। সবচয়ে বেশি পরিমাণ বৃষ্টি হবে ২০ ও ২১ শে নভেম্বর। রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাত শুরুর সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার থেকে। 


ঘূর্ণিঝড় আকভান এর প্রভাবে আজ বৃহস্পতিবার থেকেই খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে জলোচ্ছ্বাসের প্রভাব পড়ার শুরুর আশংকা করা যাচ্ছে। আগামীকাল শুক্রবার ও শনিবার স্বাভাবিক সময়ের অপেক্ষা ২ থেকে ৬ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের আশংকা করা যাচ্ছে।  বাংলাদেশের বিভিন্ন বিভাগের উপরে আগামী রবিবার পর্যন্ত সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ নিম্নরূপ:  

খুলনা বিভাগের জেলাগুলো: ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত।


ঢাকা বিভাগের জেলাগুলো: দক্ষিণ দিকের জেলাগুলো: ১৫০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত। উত্তর দিকের জেলাগুলো: ১০০ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত।


বরিশাল বিভাগের জেলাগুলো: ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত।


চট্টগ্রাম বিভাগের জেলাগুলো: উত্তর দিকের জেলাগুলো: ১০০ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত। দক্ষিণ দিকের জেলাগুলো: ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত।

রাজশাহী বিভাগের জেলাগুলো: ১০০ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত।


ময়মনসিংহ বিভাগের জেলাগুলো: ৫০ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত।


সিলেট বিভাগের জেলাগুলো: ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত।


রংপুর বিভাগের জেলাগুলো: ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত।


ঢাকা শহর: ৫০ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত।



Related Post