একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় আকভান ধীরে-ধীরে বাংলাদেশের কাছা-কাছি চলিয়া আসিতেছে।

Blog Image
Email : 6k 12k

"ক্লোজআপ কাছে আসার গল্প" এর মতো ঘূর্ণিঝড় আকভানও ধীরে-ধীরে বাংলাদেশের কাছা-কাছি চলিয়া আসিতেছে।
ইউনিলিভার বাংলাদেশ প্রযোজিত একটি জনপ্রিয় বাংলা রোমান্টিক টেলিফিল্ম ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সিরিজ "ক্লোজআপ কাছে আসার গল্প" এর মতো করে ঘূর্ণিঝড় আকভান এর স্থল ভাগে আঘাতের স্থান গত ২ দিনে ধীরে-ধীরে উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে ভারতের পশ্চিম-বঙ্গ রাজ্য ও বাংলাদেশের উপকূলের কাছা-কাছি চলে এসেছে।


ঘূর্ণিঝড় অকাভান এর সর্বশেষ অবস্থা:
আজ, ১৯ ই নভেম্বর ২০২৬, বাংলাদেশ সময় সকাল ১০ টা বেজে ৩০ মিনিটের সময় ঘূর্ণিঝড় অকাভান এর কেন্দ্রের অবস্থান ছিল প্রায় ১৫ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৮৬ দশমিক ১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের উপরে। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টির চার-পাশে বাতাসের গড় গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার যা দমকা হাওয়া সহ ঘণ্টায় প্রায় ১১০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড়টির চার-পাশে ২০ ফুট উচ্চতার ঢেউ পরিমাপ করা হয়েছে।
ঘূর্ণিঝড় অকাভান এর স্থলভাগে আঘাতের সম্ভব্য স্থান ও সময়।
বিশ্বের বিভিন্ন দেশের আবহাওয়া পূর্বাভাস মডেল (বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন ও আমেরিকান) ও আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত বিভিন্ন তথ্য, এবং আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার ও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় আকভান এর যাত্রা পথ গত ১২ ঘণ্টায় আরও উত্তর-পশ্চিম দিকে সরে এসেছে ভারতের ওড়িশা রাজ্যের দিকে। ফলে আজ বৃহস্পতিবারের সর্বশেষ অবস্থা বিশ্লেষণ করে আশংকা করা যাচ্ছে যে ঘূর্ণিঝড় আকভান ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য উত্তর দিকের শেষ অংশ ও ওড়িশা রাজ্যের দক্ষিণ দিকের উপকূলীয় এলাকার উপর দিয়ে উপকূলে আঘাত হানার আশংকা করা যাচ্ছে আগামীকাল শুক্রবার সকাল ৬ টার পর থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে। সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় আকভান আরও কিছুটা উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে পুরোপুরি ভারতের ওড়িশা রাজ্যে ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলীয় এলাকার উপর দিয়ে স্থল ভাগে আঘাত করে বাংলাদেশের দিকে অগ্রসর হওয়ার। বাংলাদেশের খুলনা ও রাজশাহী বিভাগের উপরে পৌঁছানোর সময় ঘূর্ণিঝড়টির শক্তি নিম্নচাপ কিংবা লঘুচাপ অবস্থায় থাকার আশংকা করা যাচ্ছে।



Related Post