বাংলাদেশের বিভিন্ন বিভাগের উপরে আগামী রবিবার পর্যন্ত সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ নিম্নরূপ:
খুলনা বিভাগের জেলাগুলো: ১৫০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত।
ঢাকা বিভাগের জেলাগুলো: দক্ষিণ দিকের জেলাগুলো: ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত। উত্তর দিকের জেলাগুলো: ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত।
ঢাকা শহরের উপরে ৫০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টির আশংকা করা যাচ্ছে। আজ রাতে মাঝারি থেকে ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে ঢাকা শহরের উপরে। আগামীকাল শনিবারও সারাদিন বৃষ্টির বৃষ্টির আশংকা করা যাচ্ছে ঢাকা শহরে।
বরিশাল বিভাগের জেলাগুলো: ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত।
চট্টগ্রাম বিভাগের জেলাগুলো: উত্তর দিকের জেলাগুলো: ৭৫ থেকে ১২৫ মিলিমিটার পর্যন্ত। দক্ষিণ দিকের জেলাগুলো: ৩০ থেকে ৫০ মিলিমিটার পর্যন্ত।
রাজশাহী বিভাগের জেলাগুলো: ১০০ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত।
ময়মনসিংহ বিভাগের জেলাগুলো: ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত।
সিলেট বিভাগের জেলাগুলো: ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত।
রংপুর বিভাগের জেলাগুলো: ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত।
শুক্র ও শনিবার সরাদিন বৃষ্টিপাতের আশংকা পুরো বাংলাদেশের উপরে।
ঘূর্ণিঝড় আকভান এর শুক্রবারের আপডেট ও বাংলাদেশের উপরে বৃষ্টিপাত পূর্বাভাস। (২০ শে নভেম্বর, ২০২৬)
আজ শুক্রবার সকাল ৬ টার পর থেকে ভারতের ওড়িশা রাজ্যের দক্ষিণ উপকূলের উপর দিয়ে ঘূর্ণিঝড় উপকূলে আঘাত করে ওড়িশা রাজ্যের স্থলভাগে উঠে পড়েছে। সৌভাগ্যক্রমে উপকূলে আঘাত করার পূর্বে ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে অনেক দুর্বল হয়ে পড়েছিল। লাটিম খেলার কথা মনে আছে? লাটিম যখন খুব দ্রুত ঘুরে তখন এটি প্রায় খাড়া অবস্থায় ঘুরে। তবে ঘুরার শেষের দিকে শক্তি হারিয়ে ডানে-বামে দুলতে থাকে ও এক সময় কোন এক দিকে ছিটকে পড়ে। ঠিক একই ঘটনা ঘটেছে আজকে ঘূর্ণিঝড় আকভান এর ক্ষেত্রে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় এর জন্য খুবই প্রতিকূল পরিবেশ বিরাজ করছিল গত ২ দিন থেকে। ফলে প্রতিকূল পরিবেশের কারণে ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় বৃত্তের মেঘ দুই দিকে ছিটকে পড়ে। অপেক্ষাকৃত শক্তিশালী ভাগ প্রবেশ করে ভারতের ওড়িশা রাজ্যের উপরে। অপেক্ষাকৃত দুর্বল অংশ ছিটকে পড়ে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে। এই অংশের কারণেই আজ ভোর থেকে বাংলাদেশের খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দক্ষিণ-পশ্চিম দিকের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টি আজ সারাদিন অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।
ভারতের ওড়িশা রাজ্যের দিকে গেছে যে শক্তিশালী মেঘের অংশ সেই অংশ আগামীকাল শনিবার ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে অগ্রসর হবে। ফলে আজ শুক্রবার এর মতো আগামীকাল শনিবারও সারাদিন বাংলাদেশের দক্ষিণ ও পশ্চিম দিকের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
সর্বশেষ অবস্থা অনুসারে ঘূর্ণিঝড় আকভান এর কারণে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার বাংলাদেশের ৮ টি বিভাগের উপরেই বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। তবে সকল বিভাগে সমান পরিমাণ বৃষ্টিপাত হবে না। মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা ও চট্টগ্রাম (উত্তর দিকের জেলাগুলো) বিভাগের জেলাগুলোর উপরে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলো এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে। আজ সন্ধ্যার পর থেকে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাত শুরুর সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড় আকভান এর প্রভাবে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে জলোচ্ছ্বাসের প্রভাব পড়ার আশংকা করা যাচ্ছে। স্বাভাবিক সময়ের অপেক্ষা ২ থেকে ৬ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের আশংকা করা যাচ্ছে। 
