একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগে বজ্র-বৃষ্টিপাতের আশংকা

Blog Image
Email : 9k 12k

খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা
আজ শনিবার দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে খুলনা, বরিশাল, ঢাকা ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করে যাচ্ছে। খুলনা বিভাগ: সকল জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। সম্ভব্য সময় দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে। বরিশাল বিভাগ: সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। সম্ভব্য সময় দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে। ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের দক্ষিণ-পশ্চিম দিকের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। সম্ভব্য সময় দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে। ঢাকা শহরসহ নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে। ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা রয়েছে দুপুর ২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে। চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম বিভাগের উত্তর-পশ্চিম দিকের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। সম্ভব্য সময় বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে। রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। সম্ভব্য সময় দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে। ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও জামালপুর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে। রংপুর বিভাগ: বিকেল ৫ টার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। সিলেট বিভাগ: রাত ৮ টার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

Related Post