রবিবারের আবহাওয়া পূর্বাভাস: (৪ঠা অক্টোবর, ২০২৬)
আজ রবিবার সকাল ৯ টার পর থেকে রাত ১০ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে:
রংপুর বিভাগ: সকাল ৯ টার পর থেকে দুপুর ১ টার মধ্যে নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
চট্রগ্রাম বিভাগ: নোয়াখালী, ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, ও বান্দরবন জেলার বিভিন্ন উপজেলার উপরে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: ভোলা, পটুয়াখালী জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে সাতক্ষীরা জেলার উপকূলীয় ২/১ টি উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভবান রয়েছে।
সিলেট বিভাগ: বিকেল ৬ টার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
ময়মনসিংহ বিভাগ: বিকেল ৬ টার পূর্বে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
রাজশাহী বিভাগ: বৃষ্টিপাতের কোন সম্ভবান নাই।

