শুক্রবারের আবহাওয়া পূর্বাভাস (২রা অক্টোবর, ২০২৬): পূর্বাভাস রাত ১২ টা পর্যন্ত প্রযোজ্য
আজ শুক্রবার সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের সময় কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্ত বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মধ্য ও উত্তর-পূর্ব দিকের জেলাগুলোর উপরে গভীর সঞ্চরণশীল মেঘের সৃষ্টি হচ্ছে। এই মেঘের প্রভাবে আজ সকাল ৯ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের এবং খুলনা, চট্টগ্রাম, বরিশাল, রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সুনামগঞ্জ ও সিলেট জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকলে ৫ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা, টাঙ্গাইল, মুন্সিগন্জ ও নারায়ণগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকলে ৫ টার মধ্যে ঢাকা বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে।
ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকলে ৫ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় কুমিল্লা ও চাঁদপুর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকলে ৫ টার মধ্যে কুমিল্লা, চাঁদপুর, ব্রাক্ষণবাড়িয়া, নোয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের কোন জেলার উপরে কোন বৃষ্টিপাত হচ্ছে না। আজ দুপুর ১২ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের কোন জেলার উপরে কোন বৃষ্টিপাত হচ্ছে না। আজ দিনের বেলা রংপুর বিভাগের শুধুমাত্র গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার উপরে বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের কোন জেলার উপরে কোন বৃষ্টিপাত হচ্ছে না। আজকে সরাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের কোন জেলার উপরে কোন বৃষ্টিপাত হচ্ছে না। আজ সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

