একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

রাতের বৃষ্টিপাত পূর্বাভাস: রবিবার সকাল ৮ টা পর্যন্ত

Blog Image
Email : 13k 12k

রাতের বৃষ্টিপাত পূর্বাভাস: রবিবার সকাল ৮ টা পর্যন্ত
আজ রাত ১১ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ভারতীয় সীমান্তবর্তী কোন-কোন জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে। অন্য ৫ টি বিভাগের উপরে আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে: রংপুর বিভাগ: পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট জেলা। ময়মনসিংহ বিভাগ: শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী কোন-কোন জেলা। সিলেট বিভাগ: সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী কোন-কোন জেলা।

Related Post