সোমবারের আবহাওয়া পূর্বাভাস: (৫ই অক্টোবর, ২০২৬)
আজ সোমবার দুপুর ১২ টার পর থেকে রাত ১০ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে:
রংপুর বিভাগ: সকাল ১১ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে দুপুর ৩ টার মধ্যে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে।
চট্রগ্রাম বিভাগ: দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: দুপুর ১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: আজ বৃষ্টিপাতের কোন সম্ভাবনা খুবই কম।
খুলনা বিভাগ: আজ বৃষ্টিপাতের কোন সম্ভাবনা খুবই কম।
ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
রাজশাহী বিভাগ: আজ বৃষ্টিপাতের কোন সম্ভাবনা খুবই কম।
ভারতের পশ্চিম বঙ্গ রাজ্য: শুধুমাত্র জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুর দুয়ার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ভারতের ত্রিপুরা রাজ্য: ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

