একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবারের বৃষ্টিপাত পূর্বাভাস (৯ ই অক্টোবর, ২০২৬)

Blog Image
Email : 31k 12k

শুক্রবারের বৃষ্টিপাত পূর্বাভাস (৯ ই অক্টোবর, ২০২৬)
আজ শুক্রবার সকাল ৮ টার পর থেকে রাত ৮ টার মধ্যে দেশের সকল বিভাগের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সকাল থেকে দুপুর ৩ টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে এবং দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলারগুলোর উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগ: সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে মেঘালয় পর্বতের কাছা-কাছি উপজেলাগুলোর উপরে। বরিশাল বিভাগ: সকাল ৮ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা জেলার বিভিন্ন উপজেলার উপরে এবং সকাল ১০ টার পর থেকে দুপুর ১ টার মধ্যে ভোলা, পটুয়াখালী জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগ: সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে। চট্টগ্রাম বিভাগ: সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। খুলনা বিভাগ: সকাল ৮ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুর ২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনার রয়েছে। ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের গোপালগঞ্জ, শরিয়তপুর ও মাদারিপুর জেলার কোন-কোন উপজেলার উপরে খুব হালকা পরিমাণে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনার রয়েছে সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে। ঢাকা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম আজকে। রংপুর বিভাগ: সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর ২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে। রাজশাহী বিভাগ: সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে।

Related Post