শনিবারের বৃষ্টিপাত পূর্বাভাস (আগস্ট ১, ২০২৬)
আজ শনিবার সকাল ৯ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন উপজেলার উপরে উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে। আজ রাতে সিলেট বিভাগের জেলারগুলোর উপরে বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার উপরে উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে খুলনা বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, ও ময়মনসিংহ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: কক্সবাজার, রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে। দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে নোয়াখালী, ফেনী ও কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের অল্প সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, ও কুড়িগ্রাম জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি পঞ্চগড় জেলার উপরে। আজ রাতে রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, ও লালমনিরহাট জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: দুপুর ১২ টার পূর্বে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, গোপলাগন্জ, ও মানিকগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে। দুপুর ৩ টার পূর্বে ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
বরিশাল বিভাগ: আজ দিনের বিভিন্ন সময়ে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বরগুনা, বরিশাল ও পটুয়াখালী জেলার উপরে।
রাজশাহী বিভাগ: দুপুর ২ টার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে রাজশাহী, পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
=======================================
ভারতের ত্রিপুরা রাজ্য: আজ ত্রিপুরা রাজ্যের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণাঞ্চলের ও সর্ব-উত্তরের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা দুপুর ১২ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।

