শুক্রবার রাতের বৃষ্টিপাত পূর্বাভাস
আজ শুক্রবার দিবাগত রাত ১ টা বেজে ১৫ মিনিটের পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: সিলেট বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে আজ রাতে।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে আজ রাতে।
চট্টগ্রাম বিভাগ: খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে কিশোরগঞ্জ ও গাজীপুর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে ভোলা ও পটুয়াখালী জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
রাজশাহী বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

