একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবারের বৃষ্টিপাত পূর্বাভাস (৩১ শে জুলাই, ২০২৬)

Blog Image
Email : 20k 12k

শুক্রবারের বৃষ্টিপাত পূর্বাভাস (৩১ শে জুলাই, ২০২৬)

আজ শুক্রবার দুপুর ২ টা বেজে ৪০ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে দেশের ৮ টি বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। 

চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ রাত ১২ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। 


বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের ভোলা ও পটুয়াখালী জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে বরিশাল বিভাগের সকল জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে। 


খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের খুলনা, মাগুরা, কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে খুলনা বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে। 


ঢাকা বিভাগ:  এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের নরসিংদী ও গাজীপুর জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে ঢাকা বিভাগের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শরিয়তপুর, মুন্সিগন্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা বেশি। 


আজ ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।   


সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে। 


রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের পাবনা, নাটোর, নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের জামালপুর ও নেত্রকোনা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে। 


রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের গাইবান্ধা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে রংপুর বিভাগের গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে। 


=======================================

ভারতের ত্রিপুরা রাজ্য:  আজ ত্রিপুরা রাজ্যের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।  


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোন-কোন জেলার উপরে হালকা থেকে মাঝারি  মানের বৃষ্টিপাত হচ্ছে যা প্রায় সারাদিন অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।

Related Post