রবিবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
এই পূর্বাভাস লেখার (রাত ১১ টাট সময়) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে রংপুর, ময়মনিসংহ, ও সিলেটে বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ রাত ১১ পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: সকল জেলা। তবে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ।
ময়মনসিংহ বিভাগ: জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ।
রাজশাহী বিভাগ: বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট। (বৃষ্টিপাতের অল্প সম্ভাবনা)
চট্রগ্রাম বিভাগ: চট্রগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, রাঙ্গামাটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
খুলনা বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। বরিশাল বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। ঢাকা বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

