রবিবার সকালের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৪ ই জুন, ২০২৬)
এই পূর্বাভাস লেখার (সকাল ৬ টা বেজে ৩০ মিনিটের সময়) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে ময়মনিসংহ, সিলেট ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ সকাল ৬ টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ।
ময়মনসিংহ বিভাগ: নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা।
রংপুর বিভাগ: পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা। সম্ভব্য সময় সকাল ৭ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে।
চট্রগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, নোয়াখালী, চট্রগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি। সম্ভব্য সময় সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে।
ঢাকা বিভাগ: কিশোরগঞ্জ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৭ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে। অন্যান্য জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
বরিশাল বিভাগ: পটুয়াখালী, ভোলা। সম্ভব্য সময় সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: দুপুর ১২ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
খুলনা বিভাগ: দুপুর ১২ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

