একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

Blog Image
Email : 18k 12k

শুক্রবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

এই পূর্বাভাস লেখার (রাত ২ টা বেজে ৩০ মিনিটের সময়) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে চট্রগ্রাম, সিলেট, ময়মনিসংহ, ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে বৃষ্টি হচ্ছে। আজ রাত ২ টা বেজে ৪০ মিনিটের পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 

চট্রগ্রাম বিভাগ: আজ শুক্রবার রাতে চট্রগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্রগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ও কক্সবাজার জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

ময়মনসিংহ বিভাগ: জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

ঢাকা বিভাগ: কিশোরগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সিলেট বিভাগ:  সকল জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

রংপুর বিভাগ: গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

বরিশাল বিভাগ: বরগুনা, ভোলা, পটুয়াখালী জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  



Related Post