বুধবারের বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস (১০ ই জুন, ২০২৬)
এই পূর্বাভাস লেখার (বিকেল ৪ টা বেজে ৩০ মিনিটের) সময় খুলনা, রাজশাহী, চট্রগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। একটি শক্তিশালী বজ্র-বৃষ্টি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপর দিয়ে বাংলাদেশের খুলনা বিভাগের দিকে অগ্রসর হচ্ছে। আজ বিকেল ৪ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: খুলনা বিভাগের সকল জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে বিকেল ৪ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে।
ঢাকা বিভাগ: বিকেল ৪ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরিয়তপুর জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত বিকেল ৬ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। রাত ১০ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে আবারও বৃষ্টির আশংকা করা যাচ্ছে সিলেট বিভাগের সকল জেলার উপরে।
চট্রগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্রগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়িয়া ও কুমিল্লা উত্তর জেলার বিভিন্ন উপজেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত বিকেল ৬ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের রাজশাহী ও পাবনা জেলার বিভিন্ন উপজেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত বিকেল ৬ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, চট্রগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: রাত ১০ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে রংপুর বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: বিকেল ৬ টার পর থেকে রাত ১২ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বরিশাল বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
===============================================
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
=============================================

