সোমবারের বৃষ্টিপাত পূর্বাভাস (৬ই এপ্রিল, ২০২৬)
আজ সোমবার দুপুর ১২ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে দেশের ৮ টি বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ময়মনিসংহ বিভাগ: আজ দুপুর ১২ টার পর থেকে বিকেল ৪ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৬ টার মধ্যে শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: আজ দুপুর ১২ টার পর থেকে বিকেল ৪ টার মধ্যে রাজশাহী বিভাগের বগুড়া ও সিরাজগঞ্জ জেলার জামালপুর জেলার কোন-কোন উপজেলার উপরে খুব হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল সকাল ৬ টার মধ্যে খুলনা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, নড়াইল জেলার উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল সকাল ৬ টার মধ্যে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী ও ভোলা জেলার উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: আজ দুপুর ১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে ঢাকা বিভাগের উত্তর দিকের কোন-কোন জেলাগুলোর উপর দিয়ে বিশেষ করে গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী জেলার উপর দিয়ে হালকা মানের বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আজ সন্ধ্যা ৭ টার পর থেকে আগামীকাল সকাল রাত ৮ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, ফেনী জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল ভোর ৫ টার মধ্যে রংপুর বিভাগের লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার কোন-কোন উপজেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য:
আজ রাত ৮ টার পর থেকে আগামীকাল সকাল ৬ টার মধ্যে দক্ষিণ দিকের জেলাগুলোর উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে মেদিনীপুর, কোলকাতা, হাওড়া, হুগলী, দক্ষিণ চব্বিশ-পরগনা জেলার উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ভারতের আসাম রাজ্য:
আসাম রাজ্যের পূর্ব দিকের করিমগঞ্জ, কাছার ও হাইলাকান্দি জেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল ভোর ৫ টার মধ্যে।
ভারতের ত্রিপুরা রাজ্য:
আজ রাতে ত্রিপুরা রাজ্যের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে আজ সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ৩ টার মধ্যে।

