একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

সোমবারের (৯ ই মার্চ, ২০২৬) বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 21k 12k
সোমবারের (৯ ই মার্চ, ২০২৬) বৃষ্টিপাত পূর্বাভাস
আজ সোমবারের (৯ ই মার্চ, ২০২৬) জাপানের কৃত্রিমভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দুপুর ২ টা বেজে ৫০ মিনিটের সময়কার মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ঢাকা বিভাগ ছাড়া অন্য ৭ টি বিভাগের বিভিন্ন জেলার উপরে সঞ্চরণশীল মেঘের সৃষ্টি হচ্ছে। দেশের বেশি কিছু জেলার উপরে হালকা বজ্রপাত হওয়ার প্রমাণ পাওয়ে গেছে। আজ দুপুর ৩ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টার মধ্যে দেশের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: জামালপুর, ময়মনসিংহ জেলায় দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলায় দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, বান্দরবন, রাঙ্গামাটি, ব্রাক্ষণবাড়িয়া জেলায় বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: হবিগঞ্জ, মৌলভীবাজার রাত ১০ টার পর থেকে ভোর ৬ টার মধ্যে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলায় বিকেল ৬ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: গাজীপুর, ও কিশোরগঞ্জ জেলার উপরে বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ জেলায় রাত ১০ টার পর থেকে ভোর ৬ টার মধ্যে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলায় রাত ১০ টার পর থেকে ভোর ৬ টার মধ্যে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: উত্তর ও দক্ষিণ চব্বিশ-পরগনা, মালদহ, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় রাত ১০ টার পর থেকে ভোর ৬ টার মধ্যে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।

Related Post