একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

রবিবারের (৮ ই মার্চ, ২০২৬) বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 26k 12k
রবিবারের (৮ ই মার্চ, ২০২৬) বৃষ্টিপাত পূর্বাভাস
আজ রবিবারের (৮ ই মার্চ, ২০২৬) জাপানের কৃত্রিমভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দুপুর ২ টা বেজে ৩০ মিনিটের সময়কার মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে সঞ্চরণশীল মেঘের সৃষ্টি হয়েছে। আজ দুপুর ৩ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ১০ টার মধ্যে দেশের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।



খুলনা বিভাগ: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট
বরিশাল বিভাগ: বরগুনা, পটুয়াখালি, ভোলা
ঢাকা বিভাগ: গাজিপুর, নরসিংদী, কিশোরগন্জ
চট্রগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, চট্রগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবাণ, রাঙ্গামাটি
রাজশাহী বিভাগ: চাপাইনবাবগন্জ, জয়পুরহাট, নওগা, বগুড়া, সিরাজগন্জ
ময়মনসিংহ বিভাগ: জামালপুর, ময়মনসিংহ জেলা।
সিলেট বিভাগ: হবিগন্জ, মৌলভীবাজার রাতে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: পন্বচগড়, ঠাকুরগাও জেলায় রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: উত্তর ও দক্ষিন চব্বিশপরগনা, মালদহ, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলা

Related Post