শনিবারের (৭ ই মার্চ, ২০২৬) বৃষ্টিপাত পূর্বাভাস
আজ শনিবারের (৭ ই মার্চ, ২০২৬) জাপানের কৃত্রিমভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত বিকেল ৪ টার সময়কার মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার উপরে সঞ্চরণশীল মেঘের সৃষ্টি হয়েছে যা রাজশাহী বিভাগের দিকে অগ্রসর হচ্ছে। এই মেঘ থেকে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ও নওগাঁ জেলার উপরে।
---> এছাড়া, আজ বিকেল ৬ টার পর থেকে রাত ১২ টার মধ্যে খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
---> বরিশাল বিভাগের কোন-কোন স্থানে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
---> চট্টগ্রাম বিভাগের বান্দরবন ও কক্সবাজার জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
---> আজ রাতে সিলেট বিভাগের সুনামগন্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলারগুলোর উপরে হালকা পরিমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

