একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বুধবারের আবহাওয়া পূর্বাভাস (২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬)

Blog Image
Email : 1392k 12k
বুধবারের আবহাওয়া পূর্বাভাস (২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬)
আজ বুধবার সকাল ৯ টা বেজে ৩০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে শুধুমাত্র খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় ৩/৪ টি জেলার উপরে খুবই সামান্য পরিমাণে মেঘের উপস্থিতি দেখা গেছে। এছাড়া বাংলাদেশের অন্য ৬ টি বিভাগের সকল জেলার আকাশ মেঘ মুক্ত অবস্থায় রয়েছে। আজ থেকে আবারও দিনের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাওয়ার আশংকা করা যাচ্ছে। আগামী ১০ দিন বাংলাদেশের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।



২০২৬ সালের শীতকালে স্বাভাবিকের তুলনায় খুবই কম বৃষ্টিপাত হওয়ার কারণে বাংলাদেশে মাটির আর্দ্রতা অপেক্ষাকৃত কম রয়েছে। একই ভাবে নদ-নদী ও খাল-বিলে পানির পরিমাণ অপেক্ষাকৃত কম রয়েছে। ফলে আশংকা করা যাচ্ছে এই বছর বর্ষা মৌসুমের পূর্বের ৩ মাস (মার্চ, এপ্রিল ও মে) দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার আশংকা করা যাচ্ছে সেই সাথে রেকর্ড পরিমাণে গরম পড়ার আশংকা করা যাচ্ছে।

Related Post