একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বৃষ্টিপাত পূর্বাভাস (২৩ শে ফেব্রুয়ারী, ২০২৬)

Blog Image
Email : 225k 12k

বৃষ্টিপাত পূর্বাভাস (২৩ শে ফেব্রুয়ারী, ২০২৬)

একটি শক্তিশালী পশ্চিমা লঘু চাপের প্রভাবে আজ সোমবার মধ্য রাতের পর থেকে আগামীকাল মঙ্গলবার সন্ধা ৬ টার মধ্যে দেশের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে। মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের অল্প কিছু জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

নিম্নলিখিত জেলাগুলোর উপরে অপেক্ষাকৃত বেশি পরিমানে বৃষ্টিরপাতের আশংকা করা যাচ্ছে:

খুলনা বিভাগ: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, নাড়াইল

বরিশাল বিভাগ: পটুয়াখালী, বরগুনা

নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিরপাতের আশংকা করা যাচ্ছে:

খুলনা বিভাগ: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট,

বরিশাল বিভাগ: পটুয়াখালী, বরগুনা

চট্রগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া,

ঢাকা বিভাগ: কিশোরগন্জ, নরসিংদী

সিলেট বিভাগ: হবিগন্জ, মৌলভীবাজার




ভারতের ত্রিপুরা রাজ্য: আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

#Bangladesh #Rainfallforecast #WesternDisturbance

Related Post