একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

বৃষ্টির আশংকা: ২৩ ও ২৪ শে ফেব্রুয়ারি খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে

Blog Image
Email : 14k 12k

বৃষ্টির আশংকা: ২৩ ও ২৪ শে ফেব্রুয়ারি খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 

পশ্চিমা লঘুচাপের প্রভাবে আগামী ২৩ ও ২৪ শে ফেব্রুয়ারি খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগ বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। জমিতে উত্তোলন যোগ্য আলু থাকলে তা তুলে ফেলার পরামর্শ দেওয়া যাচ্ছে। 




বৃষ্টিপাত ২৩ শে ফেব্রুয়ারি বিকেল এর পর থেকে শুরু করে ২৪ শে ফেব্রুয়ারি বিকেল ৬ টার মধ্যে হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। বৃষ্টি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপর সৃষ্টি হয়েছে বাংলাদেশের খুলনা বিভাগের জেলাগুলোর উপরে দিয়ে বাংলাদেশের প্রবেশ করে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা বিভাগের অন্যান্য জেলার উপর দিয়ে অতিক্রম করে বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশের সম্ভাবনা রয়েছে। 

Related Post