একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।
আজ বুধবার মধ্য রাতের পর থেকে আগামীকাল সকাল ৭ টার মধ্যে খুলনা ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে হালাক থেকে মাঝারি মানের কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে খুলনা বিভাগের সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা জেলা এবং সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে রাত ৩ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে।
বৃহস্পতিবার সকালের ঠাণ্ডা আবহাওয়া পূর্বাভাস:
আজ বুধবার মধ্য রাতের পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের পশ্চিম দিকের জেলাগুলোর উপরে মৃদু শৈত্যপ্রবাহ তাপমাত্রা থাকার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া; রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, ও চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, ও পঞ্চগড় জেলার উপরে সকাল ৬ টার সময় তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকার আশংকা করা যাচ্ছে।