একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

বৃহস্পতিবারের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (ফেব্রুয়ারি ৫, ২০২৬)

Blog Image
Email : 10k 12k

বৃহস্পতিবারের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (ফেব্রুয়ারি ৫, ২০২৬)

=============================

আজ বৃহস্পতিবার দুপুর ১ টা বেজা ২০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে বাংলাদেশের ৬৪ টি জেলার কোনটির আকাশে মেঘের উপস্থিতি দেখা যায় নি। আজ রাতে রংপুর ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দেশের অন্য ৬ টি বিভাগের উপরে কুয়াশার না থাকার সম্ভাবনা বেশি। তবে আকাশ মেঘ ও কুয়াশা মুক্ত থাকার কারণে আগামীকাল সকাল ৬ টার সময় খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। 

রংপুর বিভাগ: ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলায় হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

সিলেট বিভাগ: সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং মৌলভীবাজার ও সিলেট জেলায় হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। 


Related Post