সোমবারের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (২রা ফেব্রুয়ারী, ২০২৬)
========================================
আজ সোমবার দুপুর ১২ টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে বাংলাদেশের বিভিন্ন বিভাগের জেলাগুলোর উপরে খুবই হালকা ঘনত্বের মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। আজ সোমবার রাতে আবারও দেশের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা পড়ার আশংকা করা যাচ্ছে। ময়মনিসংহ ও সিলেট বিভাগের কোন-কোন জেলার উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার আশংকা করা যাচ্ছে। আজ রাতে রংপুর ও রাজশাহী বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: বেশিভাগ জেলায় হালকা ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলায় মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: উত্তর ও পূর্ব দিকের জেলাগুলোর উপরে হালকা ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: সুনামগন্জ, হবিগন্জ জেলায় ঘণ কুয়াশা এবং মৌলভীবাজার ও সিলেট জেলায় হালকা ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
চট্রগ্রাম বিভাগ: কুমিল্লা ও ব্রাক্ষণবাড়িয়া জেলায় হালকা ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: কিশোগন্জ, গাজিপুর, মানিকগন্জ, টাঙ্গাইল জেলায় হালকা ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, নেত্রকোনা জেলায় মাঝারি ঘনত্বের কুয়াশা ও জামালপুর, শেরপুর জেলায় হালকা ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: কুষ্টিয়া, মেহেরপুর জেলায় হালকা ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
আগামীকাল মঙ্গলবার সকাল ৯ টার পূর্বেই সিলেট ও ময়মনসিংহ বিভাগে জেলাগুলো ছাড়া দেশের অন্য ৬ টি বিভাগের জেলাগুলোর উপরে সূর্যের আলো উঠার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের জেলাগুলোর ছাড়া।
শৈত্যপ্রবাহ আপডেট (৩রা ফেব্রুয়ারী, ২০২৬)
============================
আগামীকাল মঙ্গলবার সকাল ৬ টার সময় দেশের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে শৈত্যপ্রবাহ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। দেশের অন্য ৫ টি বিভাগের সকাল বেলার তাপমাত্রাও নেমে যাওয়ার আশংকা করা যাচ্ছে।

