রবিবারের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (৩ ১ শে জানুয়ারি , ২০২৬)
==================================================
আজ রবিবার দুপুর ১ টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে বাংলাদেশের বিভিন্ন বিভাগের জেলাগুলোর উপরে হালকা ঘনত্বের মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। আজ রবিবার রাতে আবারও দেশের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা পড়ার আশংকা করা যাচ্ছে। আজ রাতে রংপুর ও রাজশাহী বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। ময়মনিসংহ ও সিলেট বিভাগের কোন-কোন জেলার উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার আশংকা করা যাচ্ছে।রংপুর বিভাগ: সকল জেলায় হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা। তবে লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলায় ঘণ কুয়াশা।
রাজশাহী বিভাগ: সকল জেলায় হালকা ঘনত্বের কুয়াশা।
সিলেট বিভাগ: সুনামগন্জ, হবিগন্জ জেলায় ঘণ কুয়াশা এবং মৌলভীবাজার ও সিলেট জেলায় হালকা ঘনত্বের কুয়াশা।
চট্রগ্রাম বিভাগ: কুমিল্লা ও ব্রাক্ষণবাড়িয়া জেলায় হালকা ঘনত্বের কুয়াশা।
ঢাকা বিভাগ: কিশোগন্জ, গাজিপুর, মানিকগন্জ, টাঙ্গাইল জেলায় হালকা ঘনত্বের কুয়াশা।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, নেত্রকোনা জেলায় মাঝারি ঘনত্বের কুয়াশা ও জামালপুর, শেরপুর জেলায় হালকা ঘনত্বের কুয়াশা।
খুলনা বিভাগ: কুষ্টিয়া, মেহেরপুর জেলায় হালকা ঘনত্বের কুয়াশা।
আগামীকাল সোমবার সকাল ৯ টার পূর্বেই রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে জেলাগুলো ছাড়া দেশের অন্য ৫ বেশিভাগ জেলার উপরে সূর্যের আলো উঠার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের জেলাগুলোর ছাড়া।

