একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

শনিবারের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (৩ ১ শে জানুয়ারি , ২০২৬)

Blog Image
Email : 29k 12k
শনিবারের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (৩ ১ শে জানুয়ারি , ২০২৬)
========================================
আজ শনিবার সকাল ১০ টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে বাংলাদেশের রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর ছাড়া অন্য ৬ টি বিভাগের জেলাগুলোর উপরে মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। আজ শনিবার রাত থেকে আবারও দেশব্যাপী মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা পড়ার আশংকা করা যাচ্ছে। আজ রাতে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে হালকা ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: সকল জেলা
রাজশাহী বিভাগ: সকল জেলা
সিলেট বিভাগ: সুনামগন্জ, হবিগন্জ, মৌলভীবাজার জেলা
চট্রগ্রাম বিভাগ: কুমিল্লা, চট্রগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান
ঢাকা বিভাগ: কিশোগন্জ, গাজিপুর, মানিকগন্জ, টাঙ্গাইল,
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর
খুলনা বিভাগ: কুষ্টিয়া, মেহেরপুর
আগামীকাল রবিবার সকাল ৯ টার পূর্বেই রংপুর, রাজশাহী, ও ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের অন্য ৬ বেশিভাগ জেলার উপরে সূর্যের আলো উঠার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের জেলাগুলোর ছাড়া।


শৈত্যপ্রবাহ আপডেট (১লা ফেব্রুয়ারী, ২০২৬)
============================
আগামীকাল রবিবার সকাল ৬ টার দেশের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে শৈত্যপ্রবাহ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। দেশের অন্য ৫ টি বিভাগের সকাল বেলার তাপমাত্রাও নেমে যাওয়ার আশংকা করা যাচ্ছে।
আজ শনিবার থেকে আবারও বাংলাদেশের কুয়াশার প্রভাব বৃদ্ধি পাওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে। আগামীকাল শনিবার দুপুর ১২ টার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত অনেক কম।

Related Post