বৃহস্পতিবারের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (জানুয়ারি ২৯, ২০২৬)
===========================================
আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে বাংলাদেশের ৬৪ টি জেলার কোথাও মেঘের উপস্থিতি দেখা যায় নি। আজ বৃহস্পতিবার রাত থেকে আবারও দেশব্যাপী মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা পড়ার আশংকা করা যাচ্ছে। আজ রাতে ২ টি বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে হালকা ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম,
সিলেট বিভাগ: সুনামগন্জ, হবিগন্জ, সিলেট জেলা
আগামীকাল শুক্রবার সকাল ৮ টার পূর্বেই দেশের বেশিভাগ জেলার উপরে সূর্যের আলো উঠার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের জেলাগুলোর ছাড়া।
শৈত্যপ্রবাহ আপডেট (৩০ ই জানুয়ারি, ২০২৬)
============================
আগামীকাল শুক্রবার সকাল ৬ টার দেশের কোন জেলার উপরে শৈত্যপ্রবাহ তাপমাত্রা থাকার সম্ভাবনা নাই। দেশের সকল জেলার উপরে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রী সেলসিয়াসের বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

