একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

বুধবারের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (জানুয়ারি ২৮, ২০২৬)

Blog Image
Email : 40k 12k
বুধবারের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (জানুয়ারি ২৮, ২০২৬)
========================================
আজ বুধবার সকাল ১১ টা বেজে ২০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে বাংলাদেশের ৬৪ টি জেলার কোথাও মেঘের উপস্থিতি দেখা যায় নি। আজ বুধবার রাত থেকে আবারও দেশব্যাপী মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা পড়ার আশংকা করা যাচ্ছে। আজ রাতে ৭ টি বিভাগের বিভিন্ন জেলার উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে হালকা ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: নীলফামারী, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম,
সিলেট বিভাগ: সুনামগন্জ, হবিগন্জ, মৌলভীবাজার জেলা
চট্রগ্রাম বিভাগ: চট্রগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান
ঢাকা বিভাগ: কিশোগন্জ, গাজিপুর, মানিকগন্জ,
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর
রাজশাহী বিভাগ: সিরাজগন্জ, পাবনা, বগুড়া
খুলনা বিভাগ: সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, নড়াইল,
আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯ টার পূর্বেই দেশের বেশিভাগ জেলার উপরে সূর্যের আলো উঠার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের জেলাগুলোর ছাড়া।
শৈত্যপ্রবাহ আপডেট (২৯ ই জানুয়ারি, ২০২৬)
============================
আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬ টার দেশের কোন জেলার উপরে শৈত্যপ্রবাহ তাপমাত্রা থাকার সম্ভাবনা নাই। দেশের সকল জেলার উপরে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রী সেলসিয়াসের বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে পশ্চিমা লঘু চাপের প্রভাবে বাংলাদেশের উপরে হালকা পরিমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নির্বাচনের শেষ সপ্তাহে বাংলাদেশের উপর দিয়ে ঘণ কুয়াশা অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

Related Post