একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবারের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (জানুয়ারি ২৭, ২০২৬)

Blog Image
Email : 64k 12k

মঙ্গলবারের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (জানুয়ারি ২৭, ২০২৬)
============================================
আজ মঙ্গলবার সকাল ১১ টা বেজে ২০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে বাংলাদেশের ৬৪ টি জেলার কোথাও মেঘের উপস্থিতি দেখা যায় নি। আজ মঙ্গলবার রাতে ৬ টি বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে হালকা ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার আশংকা করা যাচ্ছে।

রংপুর বিভাগ: নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম,
সিলেট বিভাগ: সুনামগন্জ, হবিগন্জ, মৌলভীবাজার জেলা
চট্রগ্রাম বিভাগ: চট্রগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার জেলা
ঢাকা বিভাগ: কিশোগন্জ
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর
রাজশাহী বিভাগ: সিরাজগন্জ, পাবনা, বগুড়া

আগামীকাল বুধবার সকাল ৯ টার পূর্বেই দেশের বেশিভাগ জেলার উপরে সূর্যের আলো উঠার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের জেলাগুলোর ছাড়া।

শৈত্যপ্রবাহ আপডেট (২৭ ই জানুয়ারি, ২০২৬)
============================
আগামীকাল বুধবার সকাল ৬ টার দেশের কোন জেলার উপরে শৈত্যপ্রবাহ তাপমাত্রা থাকার সম্ভাবনা নাই। দেশের সকল জেলার উপরে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রী সেলসিয়াসের বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে পশ্চিমা লঘু চাপের প্রভাবে বাংলাদেশের উপরে হালকা পরিমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নির্বাচনের শেষ সপ্তাহে বাংলাদেশের উপর দিয়ে ঘণ কুয়াশা অতিক্রমের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে

#Bangladesh #fogforest #coldweather

Related Post