একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

সোমবারের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (জানুয়ারি ২৬, ২০২৬)

Blog Image
Email : 74k 12k

সোমবারের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (জানুয়ারি ২৬, ২০২৬)

===============================================

আজ সোমবার সকাল ১১ টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে বাংলাদেশের ৬৪ টি জেলার কোথাও মেঘের উপস্থিতি দেখা যায় নি। আজ সোমবার রাতে ৫ টি বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে হালকা ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার আশংকা করা যাচ্ছে।

রংপুর বিভাগ: নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম

সিলেট বিভাগ: সুনামগন্জ, হবিগন্জ, মৌলভীবাজার জেলা 

চট্রগ্রাম বিভাগ: কুমিল্লা উত্তর, ব্রাক্ষণবাড়িয়া জেলা

ঢাকা বিভাগ: কিশোগন্জ

ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, নেত্রকোনা

আগামীকাল মঙ্গলবার সকাল ৯ টার পূর্বেই দেশের বেশিভাগ জেলার উপরে সূর্যের আলো উঠার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের জেলাগুলোর ছাড়া। 

Related Post