একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শনিবার দিবাগত-রাত ও রবিবার সকালের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (জানুয়ারি ০৪, ২০২৬)

Blog Image
Email : 460k 12k

শনিবার দিবাগত-রাত ও রবিবার সকালের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (জানুয়ারি ০৪, ২০২৬)

শনিবার দিবাগত-রাতের কুয়াশা পূর্বাভাস
===========================
আজ রাত ২ টার বেজে ৩০ মিনিটের সময় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে ঘণ থেকে খুবই ঘণ কুয়াশা এবং দেশের অন্যান্য বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি দেখা যাচ্ছে। রবিবার সকালে রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও ঢাক বিভাগের বেশিভাগ জেলার উপরে মাঝারি থেকে খুবই ভারি ঘনত্বের কুয়াশার উপস্থিতির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে দুপুর ২ টার পূর্বে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। খুলনা, ঢাকা বিভাগের উত্তর দিকের জেলাগুলো এবং ময়মনিসংহ বিভাগের জেলাগুলোর উপরে দুপুর ১২ টার পূর্বে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।

Related Post