একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবারের (১৪ ই নভেম্বর, ২০২৫) বৃষ্টিপাত ও কুয়াশা পূর্বাভাস

Blog Image
Email : 275k 12k
শুক্রবারের (১৪ ই নভেম্বর, ২০২৫) বৃষ্টিপাত ও কুয়াশা পূর্বাভাস
আজ শুক্রবার সকাল ১০ টা বেজে ৩০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ৮ টি বিভাগের মধ্যে ৫ টি বিভাগের আকাশ সনম্পূর্ন রূপে মেঘ মুক্ত অবস্থায় রয়েছে। ৩ টি বিভাগের (রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ) কয়েকটি জেলার উপরে হালকা পরিমাণে মেঘের উপস্থিতি রয়েছে। চট্রগ্রাম বিভাগের পার্বত্য চট্রগ্রামের জেলাগুলোর কোন-কোন উপজেলার উপরে হালকা ঘনত্বের কুয়াশার উপস্থিতি দেখা যাচ্ছে। আজ শুক্রবার সকাল ১১ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টা পর্যন্ত বাংলাদেশের, ভারতের পশ্চিম বঙ্গ রাজ্য ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নাই বলেই চলে।
কুয়াশা পূর্বাভাস
================
আজ শুক্রবার রাত ১০ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের চট্রগ্রাম, বান্ধরবান ও রাঙ্গামাটি জেলা ও সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলা, রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম, ও লালমনিরহাট জেলা এবং যমুনা ও তিস্তা-নদীর দুই তীরবর্তী জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশায় উপস্থিতি থাকার আশংকা করা যাচ্ছে।

Related Post