একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবার দিবাগতের রাতের বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস।

Blog Image
Email : 266k 12k
শুক্রবার দিবাগতের রাতের বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস।
আজ শুক্রবার দিবাগত রাত ১ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে বাংলাদেশের উপরে বৃষ্টিপাতের তীব্রতা উল্লেখযোগ্য পরিমাণে কম থাকার সম্ভাবনা রয়েছে। আজ রাতে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উত্তর-পূর্ব দিকে। অর্থাৎ সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে। মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে সিলেট ও সুনামগঞ্জ জেলার ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোর উপরে। এছাড়া ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। ভোর রাতের দিকে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। আজ রাতে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর উপরে অপেক্ষাকৃত কম পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তবে রাজশাহী, চট্রগ্রাম, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কোন-কোন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ রাতে পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিন-পশ্চিম দিকের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।


Related Post