একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

শনিবারের (২৩ ই আগস্ট, ২০২৫) বৃষ্টিপাত পূর্বাভাস: আজ সকাল ৮ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টা পর্যন্ত প্রযোজ্য।

Blog Image
Email : 301k 12k
শনিবারের (২৩ ই আগস্ট, ২০২৫) বৃষ্টিপাত পূর্বাভাস: আজ সকাল ৮ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টা পর্যন্ত প্রযোজ্য।
আজ ২৩ শে আগস্ট সকাল ৮ টার পর থেকে আগামীকাল ২৪ শে আগস্ট সকাল ৮ টার মধ্যে পর্যন্ত পুরো বাংলাদেশের উপরে জেলা ভেদের হালকা থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত ভারি বৃষ্টির আশংকা রয়েছে খুলনা, বরিশাল, ও চট্রগ্রাম বিভাগের সকল জেলার উপরে। অন্য ৫ টি বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা রয়েছে। আজ শনিবার (২৩ ই আগস্ট, ২০২৫) সকাল ৮ টার পর থেকে রাত ১২ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় অনেক জেলার বৃষ্টি হচ্ছে। আজও দিনের বিভিন্ন সময়ে খুলনা বিভাগের সকল জেলার উপরে থেমে-থেমে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। তবে দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে অপেক্ষাকৃত ভারি ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় অনেক জেলার বৃষ্টি হচ্ছে। আজও দিনের বিভিন্ন সময়ে বরিশাল বিভাগের সকল জেলার উপরে থেমে-থেমে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। তবে দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে অপেক্ষাকৃত ভারি ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার উপরে বৃষ্টি হচ্ছে। আজও দিনের বিভিন্ন সময়ে চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপরে থেমে-থেমে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। তবে উপকূলীয় জেলাগুলোর উপরে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার উপরে বৃষ্টি হচ্ছে। আজও দিনের বিভিন্ন সময়ে রাজশাহী বিভাগের সকল জেলার উপরে থেমে-থেমে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের দক্ষিণ দিকের বিভিন্ন জেলার উপরে বৃষ্টি হচ্ছে। আজও দিনের বিভিন্ন সময়ে ঢাকা বিভাগের সকল জেলার উপরে থেমে-থেমে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে শরিয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, মুন্সিগন্জ জেলার উপরে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ঢাকা শহরের উপরে আজ একাধিকার বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: দিনের বিভিন্ন সময়ে থেমে-থেমে রংপুর বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে উত্তর ও পশ্চিম দিকের জেলাগুলোর উপরে সকাল ৮ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে এবং পূর্ব ও উত্তর-পূর্ব দিকের জেলাগুলোর উপরে সকাল ১১ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ময়মনিসংহ বিভাগ: দুপুর ১২ টার পূর্বে ময়মনিসংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দিনের সময় বৃদ্ধির সাথে-সাথে দেশের দক্ষিণ-পশ্চিম দিক থেকে আগত মেঘের কারণে ময়মনিসংহ বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে সকাল ১১ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: দুপুর ১২ টার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দিনের সময় বৃদ্ধির সাথে-সাথে দেশের দক্ষিণ-পশ্চিম দিক থেকে আগত মেঘের কারণে সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে দুপুর ১ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বৃষ্টির আশংকা করা যাচ্ছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার তুলনায়।


=================================
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় পশ্চিমবঙ্গ রাজ্যের বেশিভাগ জেলার উপরে বৃষ্টি হচ্ছে। আজ সারাদিন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সকল জেলার উপরে হালকা থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। তবে দক্ষিণ দিকের একাধিক জেলাগুলোর উপরে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ভারতের ত্রিপুরা রাজ্য: সকাল ১০ টার পূর্বে ত্রিপুরা রাজ্যের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। সকাল ১১ টার পর থেকে রাত ১২ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলার উপরে।

Related Post