একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

শনিবারের আবহাওয়া পূর্বাভাস (৩ রা মে, ২০২৫): দুপুর ১২ টা থেকে রাত ১২ টা পর্যন্ত প্রযোজ্য

Blog Image
Email : 272k 12k
শনিবারের আবহাওয়া পূর্বাভাস (৩ রা মে, ২০২৫): দুপুর ১২ টা থেকে রাত ১২ টা পর্যন্ত প্রযোজ্য
আজ শনিবার দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে নিম্নলিখিত জেলারগুলোর উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে:
চট্টগ্রাম বিভাগ: দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। কুমিল্লা ও ফেনী জেলার উপরে দুপুর ১২ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: ঢাকা শহর সহ ঢাকা বিভাগের বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে। বিশেষ করে ঢাকা, গাজিপুর, টাঙ্গাইল, কিশোরগন্জ ফরিদপুর, মাদারিপুর, গোপলাগন্জ, শরিয়তপুর, মুন্সিগন্জ, নরায়নগন্জ, নরসিংদী জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।



ময়মনিসংহ বিভাগ: জামালপুর, ও ময়মনিসংহ জেলা। সম্ভব্য সময় দুপুর ১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: বিচ্ছিন্ন ভাবে দুই একটি জেলার কোন-কোন উপজেলায়। সম্ভব্য সময় দুপুর ১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।
বরিশাল বিভাগ: ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর
খুলনা বিভাগ: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার উপকূলীয় কোন-কোন উপজেলা। সম্ভব্য সময় দুপুর ২ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট জেলা। সম্ভব্য সময় দুপুর ২ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে।
রংপুর বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।


Related Post