একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

২৮ ও ২৯ শে নভেম্বর চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টি হওয়ার আশংকা করা যাচ্ছে।

Blog Image
Email : 5024k 12k

২৮ ও ২৯ শে নভেম্বর চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টি হওয়ার আশংকা করা যাচ্ছে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘুর্নিঝড় সৃষ্টির আশংকা করা যাচ্ছে এই সপ্তাহে যা ভারতের তামিলনাড়ু রাজ্য এবং শ্রীলংকার উত্তর-পূর্ব দিকে আঘাত করার আশংকা করা যাচ্ছে আগামী ২৬/২৭ শে নভেম্বর। এই ঘুর্নিঝড়ের প্রভাবে ২৮ ও ২৯ শে নভেম্বর চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হওয়ার আশংকা করা যাচ্ছে। আপাতত ভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না সম্ভব্য এই ঘুর্নিঝড়ের কারণে।

আগামী বছর এপ্রিল মাসের পূর্বে উত্তর বঙ্গোপসাগরে বিশেষ করে বাংলাদেশের উপকূলে আর কোন ঘুর্নিঝড় আঘাতে কোন সম্ভাবনা নাই বলেই চলে।

নভেম্বর মাসে দেশের কোন বিভাগের উপর দিয়ে শৈত্য প্রবাহ অতিক্রমের কোন আশংকা করা যাচ্ছে না।

ছবি: আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেলের পূর্বাভাস অনুসারে সাম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমান ২৯ শে নভেম্ভর রাত ১২ টা পর্যন্ত।

Related Post