একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

বাংলাদেশের কৃষকদের জন্য সু-সংবাদ: আমন ধান কাঁটা ও শীতকালীন শাক-সবজির চাষ পূর্ণ উদোমে শুরু করে দিতে পারেন

Blog Image
Email : 79198k 12k

বাংলাদেশের কৃষকদের জন্য সু-সংবাদ: আমন ধান কাঁটা ও শীতকালীন শাক-সবজির চাষ পূর্ণ উদোমে শুরু করে দিতে পারেন

আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো থেকে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে আগামী ১৫ দিন বাংলাদেশের উপকূলে কোন ঘুর্নিঝড় আঘাতের আশংকা করা যাচ্ছে না। সেই সাথে আগামী ১৫ দিন উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাতের কোন আশংকা করা যাচ্ছে না। আগামী ১৫ দিন বিচ্ছিন্ন ভাবে কোন-কোন জেলায় অল্প সময়ের জন্য হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে; তবে আগামী ১৫ দিন ভারি বৃষ্টির কোন আশংকা নেই বললেই চলে। ফলে বাংলাদেশের কৃষকরা পূর্ণ উদোমে জমিতে থাকা পাকা আমন ধান কেটে মাড়াই করাতে পারেন।

 

একই সাথে শীতকালীন শাক-সবজির চাষ পূর্ণ উদোমে শুরু করে দিতে পারেন। বিশেষ করে সরিষা ও আলু চাষ শুরু করে দিতে পারেন।

 


 

বিশেষ দ্রষ্টব্য:

বিশ্বের প্রধান-প্রধান আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো দিনে ৪ বার করে চালিয়ে পূর্বাভাস প্রস্তুত করা হয়। প্রতিবার চালানোর পরে পূর্বাভাস কিছুটা পরিবর্তিত হয়। ফলে উপরে উল্লেখিত পূর্বাভাস ৭ থেকে ১০ দিন পরে পরিবর্তিত হতে পারে। যদি উপরে উল্লেখিত পূর্বাভাস উল্লেখযোগ্য পরিমাণে পরিবর্তন হয় তবে তা জানিয়ে নতুন পূর্বাভাস দেওয়া হবে।

Related Post