সম্ভব্য ঘূর্ণিঝড় "দানা" এর ৯ নম্বর আপডেট (বাংলাদেশ সময় ২২ শে অক্টোবর দিবাগত রাত ১২ টা): নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে গভীর-নিম্নচাপে পরিণত হয়েছে
জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি গত ৬ ঘন্টায় আরও শক্তি সঞ্চয় করে গভীর-নিম্নচাপে পরিণত হয়েছে। গভীর নিম্নচাপের কেন্দ্রের আশ-পাশে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত উঠেছে।

এখানে উল্লেখ্য যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার উঠলে গভীর নিম্নচাপটিকে পূর্নাঙ্গ ঘুর্নিঝড় হিসাবে চিহ্নিত করা হবে ও তখন থেকে ঘুর্নিঝড় "দানা" নামকরণ করা হবে। আশংকা করা যাচ্ছে সকাল ৬ টার মধ্যেই গভীর নিম্নচাপটি ঘুর্নিঝড়ে পরিণত হবে।

জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে গভীর নিম্নচাপটির চোখ সৃষ্টি হওয়া শুরু হয়েছে। এই চোখ সৃষ্টি হওয়া নির্দেশ করে যে ঘুর্নিঝড় শক্তিশালি হচ্ছে।

গভীর-নিম্নচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। গভীর-নিম্নচাপটি বর্তমানে যে স্থানে রয়েছে (প্রায় ১৬ দশমিক ৬ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ৯০ দশমিক ৫ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের উপরে)
আজ ২২ শে অক্টোবর ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড় দানা ওড়িশা রাজ্যের পুরী ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যবর্তী উপকূলের উপর দিয়ে আগামী ২৪ শে অক্টোবর দুপুর ১২ টার পর থেকে ২৫ শে অক্টোবর দুপুর ১২ টার মধ্যে তীব্র ঘুর্নিঝড় বা Severe Cyclonic Storm (89–117 km/h) হিসাবে স্থল ভাগে আঘাত করার প্রবল আশংকা করা যাচ্ছে।

ছবি বর্ণনা: ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া মডেল (ECMWF Integrated Forecasting System) হতে প্রাপ্ত সাম্ভব্য ঘূর্ণিঝড় "দানা" এর ৫১ টি সম্ভব্য যাত্রাপথ ও বাতাসের গতিবেগের চিত্র। এই চিত্র টিকে আবহাওয়া বিজ্ঞানের ভাষায় এনসেম্বল আবহাওয়ার পূর্বাভাস (Ensemble weather forecast) বলা হয়।

