একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

শনিবার রাতের বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 4838k 12k
শনিবার রাতের বৃষ্টিপাত পূর্বাভাস
আজ (শনিবার) রাতে ঢাকা শহরের উপরে ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
গভীর নিম্নচাপের কেন্দ্র রাত ৯ টার সময় ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ-পরগনা জেলার উপরে অবস্থান করে বৃত্তাকারে ঘুরিতেছে। ফলে গভীর নিম্নচাপের কারণে সৃষ্ট ভারি বৃষ্টির বলয় সরাসরি বাংলাদেশে প্রবেশ করতেছে বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় এলাকার জেলাগুলোর উপর দিয়ে। আজ রাত ৯ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে বরিশাল ও খুলনা বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের পদ্মা নদীর পশ্চিম পাশের সকল জেলার উপরে ভারি থেকে খুব ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। একই সময় রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপরে (পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী) ভারি থেকে খুব ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: সকল জেলা
বরিশাল বিভাগ: সকল জেলা
চট্টগ্রাম বিভাগ: নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি
ঢাকা বিভাগ: ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, রাজবাড়ী, মুন্সিগন্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী
রাজশাহী বিভাগ: পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া,
রংপুর বিভাগ: পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী
ময়মনসিংহ: শেরপুর, নেত্রকোনা, ময়মনিসংহ, জামালপুর
সিলেট: সুনামগঞ্জ, সিলেট

Related Post