একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবারের (জুলাই ২, ২০২৪ ) আবহাওয়া পূর্বাভাস: আজও বাংলাদেশের ৬৪ টি জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে

Blog Image
Email : 729k 12k

মঙ্গলবারের (জুলাই ২, ২০২৪ ) আবহাওয়া পূর্বাভাস: আজও বাংলাদেশের ৬৪ টি জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে

আজ মঙ্গলবার সকাল ৭ টা বেজে ৩০ মিনিট সময়কার কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান চিত্র বিশ্লেষণ করে দেশে ৮ টি বিভাগের উপরেই মাঝারি থেকে ঘন মেঘের উপস্থিতি উপস্থিতি দেখা যাচ্ছে। আজও স্বাধীন পুরো দেশের উপরে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মেঘের চিত্র (সকাল ৭ টা বেজে ৩০ মিনিট)

আজ মঙ্গলবার সকাল ৮ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বাংলাদেশের ৬৪ টি জেলা, ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপরেই মাঝারি থেকে ভারি ও কোন কোন জেলায় খুবই ভারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো। আগামী ২৪ ঘন্টায় খুবই ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে। আগামী ২৪ ঘন্টায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম ও মেঘালয় রাজ্যের উপরে বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস নিম্নরূপ:

ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৭ টা বেজে ৩০ মিনিট) ঢাকা বিভাগের সকল জেলার আকাশ ঘন মেঘের চাদরে ঢাকা রয়েছে। ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ি, মানিকগঞ্জ, টাঙ্গাইল জেলার উপরে বৃষ্টি হচ্ছিল। আজ সারাদিন ঢাকা বিভাগের সকল জেলার উপরে থেমে-থেমে একাধিকবার মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

আজ মঙ্গলবার ঢাকা শহরের উপরে একাধিকবার বৃষ্টি হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে।

খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৭ টা বেজে ৩০ মিনিট) খুলনা বিভাগে যশোর, মাগুরা, ঝিনাইদহ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। দিনের সময় বৃদ্ধির সাথে-সাথে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার আশংকা করা যাচ্ছে। আজ প্রায় সারাদিন খুলনা বিভাগের সকল জেলার উপরে থেমে-থেমে একাধিকবার বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৭ টা বেজে ৩০ মিনিট) চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নোয়াখালী খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন, ব্রাহ্মণবাড়িয়া জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। দিনের সময় বৃদ্ধির সাথে-সাথে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার আশংকা করা যাচ্ছে। আজও প্রায় সারাদিন চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপরে থেমে-থেমে একাধিকবার বৃষ্টি হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে।

খুবই ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া জেলার উপরে।


ছবি: সকাল ৭ টা বেজে ৪৫ মিনিটের সময় প্রাপ্ত বজ্রপাত মানচিত্র।


রাজশাহী: এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৭ টা বেজে ৩০ মিনিট) রাজশাহী বিভাগের পাবনা ও সিরাজগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। সকাল ১১ টার মধ্যে রাজশাহী বিভাগের সকল জেলার উপরে বৃষ্টি শুরুর আশংকা করা যাচ্ছে। আজও প্রায় সারাদিন রাজশাহী বিভাগের সকল জেলার উপরে থেমে-থেমে একাধিকবার বৃষ্টি হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৭ টা বেজে ৩০ মিনিট) ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর জেলার বিভিন্ন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছিল। সকাল ১০ টার মধ্যে ময়মনিসংহ ও নেত্রকোনা জেলার উপরে বৃষ্টি শুরুর আশংকা করা যাচ্ছে। আজ সারাদিন থেমে-থেমে একাধিকবার বৃষ্টি হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে।

আগামী ২ দিন (বৃহস্পতিবার পর্যন্ত) ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে প্রতিদিনই রাতে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো।

সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৭ টা বেজে ৩০ মিনিট) সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার উপরেই মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত বৃষ্টিপাত হচ্ছিল। সকাল ১০ টার মধ্যে সিলেট ও মৌলভীবাজার জেলার উপরে বৃষ্টি শুরুর আশংকা করা যাচ্ছে। আগামী ২ দিন সিলেট বিভাগের জেলাগুলোর উপরে প্রতিদিনই বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো।

আজ মঙ্গলবারও সুনামগঞ্জ ও সিলেট জেলার সকল নদ-নীর পানি-সমতলের উচ্চতা বন্যা বিপদসীমার ১ থেকে ২ মিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে। সিলেট বিভাগের সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার নদ-নদীগুলো পাহাড়ি ঢলের পানি ও বৃষ্টির কারণে জমা হওয়ার পানির কারণে বন্যা কবলিত হওয়ার এলাকা আরও বৃদ্ধি পাওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে।

বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৭ টা বেজে ৩০ মিনিট) বরিশাল বিভাগের বিভাগের সকল জেলা মাঝারি থেকে ঘন মেঘের চাদরে ঢাকা রয়েছে। আজ সকাল ৮ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে বরিশাল বিভাগের উপকূলীয় এলাকার উপজেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত শুরুর প্রবল আশংকা করা যাচ্ছে। আজ সারাদিন বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টি অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় নদ-নদীগুলোর উত্তাল থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। ছোট-ছোট নৌযান চলাচল বন্ধ রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে।

রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৭ টা বেজে ৩০ মিনিট) রংপুর বিভাগের বিভাগের সকল জেলা মাঝারি থেকে ঘন মেঘের চাদরে ঢাকা রয়েছে। অনেক জেলায় (দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম) ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। আজ সকাল ১১ টার মধ্যে রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত শুরুর প্রবল আশংকা করা যাচ্ছে। আজ সারাদিন রংপুর বিভাগের জেলাগুলোর উপরে একাধিকবার বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

আগামী ৩ দিন (শুক্রবার পর্যন্ত) রংপুর বিভাগের জেলাগুলোর উপরে প্রতিদিনই মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো।

ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্টিং সিস্টেম নামক আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে আগামীকাল বুধবার সকাল ৭ টা পর্যন্ত সাম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমান।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপরে বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
==============================================

এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৭ টা বেজে ৩০ মিনিট) পশ্চিমবঙ্গের দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুর-দুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি জেলার উপরে হালকা বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ দুপুর ১২ টার মধ্যে পশ্চিমবঙ্গের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। এই বৃষ্টি আজ রাত ১২ টা পর্যন্ত অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।

আগামী ৩ দিন (শুক্রবার পর্যন্ত) পশ্চিমবঙ্গের দার্জিলিং, আলিপুর-দুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি জেলার উপরে প্রতিদিনই মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো।


ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস:
============================================

এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৭ টা বেজে ৩০ মিনিট) ত্রিপুরা রাজ্যের বেশিভাগ জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। এই বৃষ্টিপাত আজ সারাদিন অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।


ভারতের আসাম রাজ্যের পূর্ব দিকের ৩ জেলাগুলোর উপরে বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
===============================================================
আজ সকাল ৯ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে পূর্ব আসামের করিমগঞ্জ, হাইলাকান্ডি ও কাছার জেলার উপরে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে যা আজ সরাদিন অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।

 

সিলেট ও রংপুর বিভাগের বন্যা পরিস্থিতির চরম অবনতির আশংকা করা যাচ্ছে (১ লা জুলাই, সোমবার, ২০২৪)

 

Related Post