একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

শনিবারের বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস (৬ ই জুন, ২০২৬)

Blog Image
Email : 84k 12k
শনিবারের বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস (৬ ই জুন, ২০২৬)
আজ শনিবার সকাল ১১ টার পর থেকে রাত ১২ টার মধ্যে দেশের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা বিভাগের সকল জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। ঢাকা, বরিশাল, ও চট্রগ্রাম (উত্তর দিকের জেলাগুলোর উপরে) বিভাগের একাধিক জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

এই পূর্বাভাস লেখার (সকাল ১১ টা বেজে ২০ মিনিটের) সময় একটি বজ্র-ঝড় রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এবং রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলার জেলাগুলোর উপর দিয়ে বাংলাদেশের প্রবেশ করা শুরু করেছে যা রংপুর ও রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: সকাল ১১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৫ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: সকল জেলা। সকাল ১১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৫ টার মধ্যে।
ময়মনসিংহ বিভাগ: দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
সিলেট বিভাগ: সকল জেলা। ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে।
ঢাকা বিভাগ: টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ জেলা। দুপুর ২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে।
খুলনা বিভাগ: সকল জেলা। দুপুর ১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
বরিশাল বিভাগ: বরগুনা, বরিশাল, পটুয়াখালী। বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে।
চট্রগ্রাম বিভাগ: কক্সবাজার, বান্দরবন। দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।

Related Post