একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

মঙ্গলবারের বৃষ্টিপাত ও তাপ-প্রবাহ পূর্বাভাস (২ রা জুন, ২০২৬)

Blog Image
Email : 79k 12k
মঙ্গলবারের বৃষ্টিপাত ও তাপ-প্রবাহ পূর্বাভাস (২ রা জুন, ২০২৬)
আজ মঙ্গলবার (২ রা জুন, ২০২৬) সকাল ৯ টার পর থেকে রাত ১২ টার মধ্যে শুধুমাত্র সিলেট, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ এবং চট্রগ্রাম বিভাগের কিছু জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে চট্রগ্রাম বিভাগের চট্রগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান জেলা এবং সিলেট বিভাগের সিলেট, সুনামগন্জ, মৌলভীবাজার ও হবিগব্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। দেশের অন্যান্য জেলাগুলোর জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
তাপ-প্রবাহ পূর্বাভাস।
================
আজ মঙ্গলবার রংপুর, রাজশাহী, ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে মৃদু থেকে মধ্যম মানের তাপ-প্রবাহ তাপমাত্রা বিরাজ করার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের সকল জেলা এবং বরিশাল বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে তাপ-প্রবাহ তাপমাত্র থাকার আশংকা করা যাচ্ছে।

Related Post