শুক্রবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২২ মে, ২০২৬): বিকেল ৬ টা পর্যন্ত
এই পূর্বাভাস লেখার সময় (সকাল ১১ টার সময়) তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করতেছে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে। এই বজ্রবৃষ্টি আজ সকাল ১১ বেজে ৩০ মিনিটের টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে ঢাকা শহর সহ দেশের মধ্য ও উত্তর-পূর্বাঞ্চলের বেশিভাগ জেলা এবং দক্ষিণাঞ্চলের কিছু জেলার উপর দিয়ে অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিম্নলিখিত জেলাগুলোর উপরে:
রাজশাহী বিভাগ: পাবনা, সিরাজগন্জ, বগুড়া [বৃষ্টি চলমান]
ময়মনসিংহ বিভাগ: জামালপুর, ময়মনসিংহ [খুবই সম্ভাবনা]
সিলেট বিভাগ: সুনামগন্জ, হবিগন্জ, সিলেট, মৌলভীবাজার [খুবই সম্ভাবনা]
ঢাকা বিভাগ: টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, ঢাকা, নরসিংদী [খুবই সম্ভাবনা]
চট্রগ্রাম বিভাগ: চট্রগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবাণ, কক্সবাজার, ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা [খুবই সম্ভাবনা]
খুলনা বিভাগ: কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ [অল্প সম্ভাবনা]
বরিশাল বিভাগ: বৃষ্টির সম্ভাবনা কম।
রংপুর বিভাগ: বৃষ্টির সম্ভাবনা কম।

