শুক্রবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২২ মে, ২০২৬)
এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৮ টার সময়) তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে অতিক্রম করতেছে। এই ঝড়টি আজ সকাল ৮ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ঢাকা শহর সহ দেশের মধ্য ও উত্তর-পূর্বাঞ্চলের বেশিভাগ জেলা এবং দক্ষিণাঞ্চলের কিছু জেলার উপর দিয়ে অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। বিভিন্ন বিভাগের উপর দিয়ে অতিক্রমের সম্ভব্য সময় নিম্নরূপ:
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৮ টা) তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের নীলফামারী, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, ও কুড়িগ্রাম জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করতেছে। সকাল ১১ টার মধ্যে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টি থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৮ টা) তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় রাজশাহী বিভাগে প্রবেশ শরু করতে যাচ্ছে। সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে রাজশাহী বিভাগের সকল জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৮ টা) তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় ময়মনসিংহ বিভাগে জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার উপরে বৃষ্টি ঘটাচ্ছে। সকাল ৮ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৮ টা) তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় সিলেট বিভাগে সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে বৃষ্টি ঘটাচ্ছে। সকাল ৮ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপর দিয়ে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: সকাল ১১ টার পর থেক বিকেল ৫ টার মধ্যে ঢাকা বিভাগের টাঙ্গাইল, রাজবাড়ী, মানিকগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ ও ঢাকা জেলা উপর দিয়ে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। ঢাকা শহরের উত্তর দিকের এলাকাগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে সকাল ১১ টার পর থেকে বিকেল ৪ টার মধ্যে। ঢাকা বিভাগের দক্ষিণ দিকের বিভিন্ন জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
খুলনা বিভাগ: সকাল ১১ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ জেলা উপর দিয়ে হালকা বজ্রপাত সহ তীব্র বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: দুপুর ২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে বরিশাল বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে।
#Bangladesh #Rainfallforecast #lightning

