একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

বৃহস্পতিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২১ মে, ২০২৬)

Blog Image
Email : 24k 12k

বৃহস্পতিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২১ মে, ২০২৬)

এই পূর্বাভাস লেখার সময় (সকাল ১০ টার সময়) তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে অতিক্রম করতেছে। এই ঝড়টি আজ সকাল ১০ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে ঢাকা শহর সহ দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের বেশিভাগ জেলার উপর দিয়ে অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। বিভিন্ন বিভাগের উপর দিয়ে অতিক্রমের সম্ভব্য সময় নিম্নরূপ:

রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় (সকাল ১০) তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, ও কুড়িগ্রাম জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করতেছে। সকাল ১১ টার মধ্যে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টি থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।   

রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় (সকাল ১০) তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় রাজশাহী বিভাগের জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করতেছে। দুপুর ২ টার মধ্যে রাজশাহী, নাটোর, পাবনা জেলা উপর দিয়ে তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।  

ময়মনসিংহ বিভাগ:  এই পূর্বাভাস লেখার সময় (সকাল ১০) তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করতেছে। সকাল ১০ টার পর থেক দুপুর ২ টার মধ্যে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা উপর  দিয়ে তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।  

ঢাকা বিভাগ:  সকাল ১১ টার পর থেক দুপুর ৩ টার মধ্যে ঢাকা বিভাগের টাঙ্গাইল, রাজবাড়ী, মানিকগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ ও ঢাকা জেলা উপর দিয়ে তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। ঢাকা শহরের উপর দিয়ে বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভব্য সময় দুপুর ১২ টার পর থেকে ৩ টার মধ্যে।  

খুলনা বিভাগ: সকাল ১০ টার পর থেকে বিকেল ২ টার মধ্যে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ জেলা উপর দিয়ে হালকা বজ্রপাত সহ তীব্র বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। আজ দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে খুলনা বিভাগের দক্ষিণের কোন-কোন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

সিলেট বিভাগ: আজ দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।

চট্রগ্রাম বিভাগ: দুপুর ১২ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে দুপুর ১২ টার পর থেকে বিকেল ৪ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলো এবং দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে দক্ষিণ দিকের জেলাগুলোর উপর দিয়ে বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

বরিশাল বিভাগ: দুপুর ২ টার পূর্বে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দুপুর ২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে বরিশাল বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপর দিয়ে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে। 


ভারতের ত্রিপুরা রাজ্য: আজ দুপুর ২ টার পর থেকে রাত ১০ টার মধ্যে ত্রিপুরা রাজ্যের বেশিভাগ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।  

Related Post