বুধবার রাতের কালবৈশাখী ঝড়ও বজ্রপাত পূর্বাভাস
আজ বুধবার রাত ২ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
কালবৈশাখী ঝড়টি রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার উপর দিয়ে রংপুর বিভাগে এবং জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার উপর দিয়ে রাজশাহী বিভাগে প্রবেশ করে পরবর্তীতে ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দিকে অগ্রসর হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে।
সম্ভাব্য সময়সূচী নিম্নরূপ:
রংপুর বিভাগ: রাত ২ টার পর থেকে ভোর ৬ টা পর্যন্ত।
রাজশাহী বিভাগ: রাত ৩ টার পর থেকে সকাল ৮ টা পর্যন্ত।
ময়মনসিংহ বিভাগ: ভোর ৫ টার পর থেকে সকাল ১০ টা পর্যন্ত।
ঢাকা বিভাগ: সকাল ৬ টার পর থেকে সকাল ১১ টা পর্যন্ত।
অন্যদিকে, আরেকটি কালবৈশাখী ঝড় এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করছে, যা ভোর ৪ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।
Disclosure: The infographic image is generated using AI and may not accurately reflect the district and divisional borders.

